যুদ্ধকালীন তৎপরতায় ১২টি ওয়ার্ডের জল সরবাহ ব্যবস্থা সারিয়ে তুললো পুরনিগম
দি নিউজ লায়ন; যুদ্ধকালীন তৎপরতায় ১২টি ওয়ার্ডের জল সরবাহ ব্যবস্থা সারিয়ে তুললো পুরনিগম । শিলিগুড়ি ঝংকার মোড় সংলগ্ন এলাকায় জলের পাইপে ফাটল তৈরি হওয়ায় পিএইচই এর সঙ্গে মেরামতির কাজের জন্য সময় নির্ধারিত করে পুরনিগমের তরফে জানানো হয় মঙ্গলবার তথা ৮ই মে শিলিগুড়ির ১২টি ওয়ার্ডে পুরো একদিন পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে। পানীয় জল সরবরাহ বন্ধ রেখেই মেরামতির কাজ করা হয় সবসময়। এরমধ্যে জোন চারের ৮টি ওয়ার্ড ও জোন ৫এর ৪টি ওয়ার্ড রয়েছে।
কিন্তু মুখ্য রাস্তার ওপর পাইপ থাকায় ট্র্যাফিক পুলিশের তরফে পুরনিগমকে জানানো হয় দিনের বেলা কোনো ভাবেই কাজ করা সম্ভব নয়। মেরামতির কাজের জন্য কয়েক ফিট জায়গা বন্ধ করতে হবে সেক্ষেত্রে ওই একই সড়কের ওপর ইতিমধ্যেই উড়ালপুলের নির্মাণ কাজ চলার দরুন গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। কোভিড রুগীদের নিয়ে প্রচুর এম্বুলেন্সের এই সড়কের ওপর দিয়ে যাতায়াত করে।
বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অলোক চক্রবর্তী নিজে পিএইচই, পুরনিগমের ইঞ্জিনিয়ারদের নিয়ে এলাকা পরিদর্শনে গিয়ে সরেজমিন খতিয়ে বিকল্প পদ্ধতিতে কাজের পরিকল্পনা নেন। অলোক বাবু জানান যদিও পূর্বেই নোটিস দিয়ে আবেদন জানানো হয়েছিল নাগরিকদের তবে আমি জানি একদিনের জন্য হলেও পানীয় জল সরবরাহ বন্ধ থাকলে ওই ১২টি ওয়ার্ডের নাগরিকদের কিছুটা হলেও সমস্যা হবে। তাই মূলত পানীয় জল পরিষেবা অবিচ্ছিন্ন রেখে কাজটা করা যায় কিনা সেটাই প্ৰথম টার্গেট করি।
সেসমত সোমবার রাতের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে তা নিয়ে আলোচনা করি পিএইচই, ট্রাফিক পুলিশ ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে। ট্র্যাফিক পুলিশ জানায় মুখ্য সড়কের ওপর কাজ করতে হলে রাস্তা একেবারেই সংকুচিত হয়ে পড়বে। এরপরই উড়ালপুল নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এদিন রাতের সময়টুকুর জন্য তাদের টিনের গার্ডওয়াল ৩ফিট সরানোর আবেদন জানানো হয়। এরপরই মেরামতির কাজে নিযুক্ত কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামার নির্দেশ দেন তিনি। অলোক বাবু জানান আমি পুরনিগমের চেয়ারম্যান গৌতম দেবকে রাতের মধ্যে কাজ শেষ করার বিষয়টি জানাই, তিনি রাজি হন। এরপর সন্ধ্যা ৬.৪৫ থেকে কাজ শুরু করে পাঁচ ঘন্টার মধ্যে কাজ শেষ করে দেওয়া হয়।
এই সময়ে টানা দাঁড়িয়ে থেকে কর্মীদের কাজ তদারকি করেন তিনি। ১০.৪৫নাগাদ কাজ সম্পন্ন হয়। এরপর পুরকমিশনারকে দিয়ে পূর্ব নোটিস বাতিল করিয়ে, ১২টি ওয়ার্ডের নাগরিকদের জানিয়ে দেওয়া হয় তাদের এলাকায় পানীয় জলের সরবরাহ অবিচ্ছিন্ন থাকছে। শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অলক চক্রবর্তী এও জানান পূর্বে পুরনিগমের ২৭বছরে ইতিহাসে জল সরবরাহ অবিচ্ছিন্ন রেখে সারাইয়ের কাজ কখনও হয়নি। এলাকার মানুষেরা এতে অত্যন্ত খুশি।

Post a Comment